গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশের এক কনস্টেবল আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর ওই নারীর সঙ্গে কনস্টেবলের বিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই গৃহবধূর সঙ্গে বিয়ে সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে কনস্টেবল ইমরুল কায়েসকে (৩৪) ওই নারীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক করেন স্থানীয় জনতা। ঘটনা ঘটেছে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী বসুনিয়াটারী গ্রামে।
ইমরুল কায়েস গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মালিবাড়ি গোবিন্দপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং বর্তমানে রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মরত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনস্টেবল ইমরুল রাতে ওই নারীর শয়নকক্ষে ঢুকে অসামাজিক কর্মকাণ্ড শুরু করলে স্থানীয়রা তাকে ঘরে ঢুকে ধরে বেঁধে রাখেন।
আরও
স্থানীয় ইউপি সদস্য আতোয়ার রহমান এবং কাজি হামিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, প্রবাসীর স্ত্রী নিজের স্বামীকে তালাক দিয়ে পরে নতুন করে পুলিশ কনস্টেবলের সঙ্গে বিয়ে দিয়েছেন। মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, উভয়পক্ষের উপস্থিতিতে এবং স্থানীয় গণমাধ্যমের নজরদারিতে কাবিননামা সম্পন্ন করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হাকিম আজাদ জানিয়েছেন, থানায় এ সম্পর্কিত কোনো অভিযোগ পঠিত হয়নি এবং বিষয়টি তার জানা নেই।











