সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে যুবককে নির্যাতন

Young man tortured for alleged immoral relationship with expatriate's wifeProbashir city Popup 19 03

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক যুবককে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেয়া হয়েছে। এ ঘটনার ৩ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শুভপুর ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। পরদিন থেকে নির্যাতনের ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ে।ওই যুবকের নাম মনছুর মিয়া। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি এবং ওই ইউনিয়নের কটপাড়া গ্রামের বাসিন্দা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরা এক যুবককে লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে। কয়েকজন মিলে তাকে খাটের ওপর ফেলে কিল, ঘুসি ও লাথি মারছেন। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। পাশে এক নারী ও তার ৫ বছরের শিশুসন্তান চিৎকার করছে। এ সময় শিশুটি তার মায়ের পিছু পিছু যায় এবং তার মাকে বাঁচানোর জন্য চিৎকার করে। নির্যাতনের শিকার যুবক বারবার বাঁচার আকুতি করছে। এক পর্যায়ে ওই যুবককে অর্ধনগ্ন অবস্থায় টানাহেঁচড়া করে ঘর থেকে বের করে গাছের সঙ্গে বেঁধে পেটাতে দেখা যায়। এরপর ওই যুবকের মাথা ন্যাড়া করে দেয়া হয়।

মনছুর মিয়া জানান, প্রবাসীর স্ত্রীর ঘরে কাঠের কাজ করতে গিয়ে তার পরিচয় হয়। গত বুধবার সন্ধ্যায় কাজের বকেয়া টাকা আনতে গেলে উনকোট গ্রামের নাছির ও সজীবের নেতৃত্বে ১৫-২০ জন লোক তাকে আটক করে মিথ্যা অভিযোগে মারধর করে। এক পর্যায়ে তার মাথা ন্যাড়া করে দেয়। পরে ৩০ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নজরে এসেছে। নির্যাতনের শিকার যুবক থানায় কোনো অভিযোগ করেননি। তবে ভিডিও পর্যবেক্ষণ করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03