সর্বশেষ

বিদেশে পাচারকালে ২৯ জন উদ্ধার, ৩ দালাল আটক

2025 10 23 102303 1761193278City ads Investment (1)

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় নারী-শিশুসহ ২৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার মধ্যরাতে মেরিন ড্রাইভ সমুদ্র সৈকত এলাকায় এই অভিযান চালানো হয় এবং ঘটনাস্থল থেকে তিন মানবপাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলো- টেকনাফের মহেশখালীয়াপাড়ার মো. সেলিম (৩৫), মো. নুরুল আবছার (১৯) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মনসুর আলম (২২)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি চাকু, একটি মোটরসাইকেল ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মানবতাবিরোধী এই জঘন্য অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি বলেন, টেকনাফ সীমান্তের পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত কোনো অপরাধীর জন্য এক ইঞ্চি জায়গাও নিরাপদ নয় এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ভুক্তভোগীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup