বিদেশে কর্মরত বাংলাদেশিদের (প্রবাসী) জন্য পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার। এছাড়াও, প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, তারা যেন বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রবাসীদের সুবিধার্থে পাসপোর্ট ফি কমানোর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
আরও
বিমান ভাড়া কমানো প্রসঙ্গে তিনি বলেন, বিমান ভাড়া প্রতিযোগিতামূলক বিষয় হলেও, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভাড়া কমালে অন্যান্য এয়ারলাইন্সও কমাতে বাধ্য হবে।
তিনি আরও জানান, শিগগিরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট চালু করা হবে। এর ফলে যাত্রীরা খুব সহজে শুধু পাসপোর্ট দেখিয়েই প্রবেশ করতে পারবেন।











