সর্বশেষ

চট্টগ্রামে আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী

চট্টগ্রামে আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীCity ads Investment (1)

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত ‘আদম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানায় আগুন লাগে। ঘটনাটি নিশ্চিত করেছেন ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়া।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৬টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর অভিযানে যোগ দিয়েছেন। ঘটনাস্থলে চারদিক থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে, যা আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

ওসি জামির হোসেন জানান, আটতলা ভবনের সপ্তম তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুতই তা নিচের ছয়তলায় ছড়িয়ে পড়ে। ভবনটিতে মেডিকেল ইকুইপমেন্ট তৈরির কার্যক্রম চলছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, নয়তলা ভবনটিতে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, “কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে।” একই সঙ্গে তিনি জানান, আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দীন বলেন, “ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন লেগেছে। আমাদের ছয়টি স্টেশনের মোট ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।” চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান জানান, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।

আরও দেখুন;

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup