সর্বশেষ

১ ও ২ টাকার কয়েন নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন বিজ্ঞপ্তি

1760546553City ads Investment (1)

দেশের বিভিন্ন স্থানে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা বা কয়েন লেনদেনে অনীহা প্রকাশের বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এই মুদ্রাগুলো বৈধ এবং কেউ যদি তা গ্রহণে অস্বীকৃতি জানায়, তবে তা প্রচলিত আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি দেশের কিছু এলাকায় মানুষ ১ ও ২ টাকার ধাতব মুদ্রা গ্রহণে আগ্রহ দেখাচ্ছে না। এ ধরনের আচরণ বৈধ মুদ্রা সংক্রান্ত আইনের পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাগুজে নোটের পাশাপাশি সব ধরনের ধাতব মুদ্রা সমানভাবে বৈধ মুদ্রা হিসেবে বিবেচিত। তাই নগদ লেনদেনে এই মুদ্রাগুলো ব্যবহার ও গ্রহণে কোনো বাধা নেই।

কেন্দ্রীয় ব্যাংক সর্বসাধারণকে ১ ও ২ টাকার কয়েন ব্যবহার ও গ্রহণে উৎসাহিত হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, বৈধ মুদ্রার প্রচলন রক্ষা করা নাগরিক দায়িত্ব। কেউ ইচ্ছাকৃতভাবে এসব কয়েন লেনদেনে অস্বীকৃতি জানালে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup