সর্বশেষ

রাশিয়ার হয়ে যুদ্ধ করা কে এই বাংলাদেশি যুবক

Rauus 20251014 165209624City ads Investment (1)

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেওয়ার দাবি করে এক বাংলাদেশি তরুণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ধ্বংসস্তূপের ভেতর যুদ্ধের পোশাকে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা ওই তরুণের নাম নিরব বলে জানা গেছে।

ভিডিওটিতে দেখা যায়, নিরব হাতে অস্ত্র নিয়ে ক্লান্ত মুখে অনুসারীদের উদ্দেশে কথা বলছেন। তিনি রাশিয়ান প্রযুক্তির অস্ত্রের কার্যকারিতা বর্ণনা করেন এবং কীভাবে তারা শত্রুপক্ষকে বিভ্রান্ত করে আকাশ ও মাটির নিচে আঘাত হানেন, সেই কৌশলও ব্যাখ্যা করেন। নিজেকে যুদ্ধক্ষেত্রের সক্রিয় সদস্য দাবি করে তিনি জানান, তিনি নিয়মিত ফ্যান ফলোয়ারদের জন্য সরাসরি যুদ্ধের ময়দান থেকে বার্তা পাঠান।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। একজন বাংলাদেশি কেন রাশিয়ার পক্ষে যুদ্ধ করছেন—তা নিয়ে কেউ বিস্ময় প্রকাশ করছেন, কেউবা গর্ব অনুভব করছেন, আবার অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন ভিডিওর সত্যতা নিয়ে। ফলে বাংলাদেশও এই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

নিরবের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল অনুযায়ী, তিনি চট্টগ্রামের বাসিন্দা এবং ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৮ সালের ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার পক্ষে লড়াই করা বিদেশি যোদ্ধাদের খবর বাড়ছে। ধারণা করা হচ্ছে, সৈন্য সংকটে পড়ে রাশিয়া এশিয়া ও আফ্রিকার দেশগুলো থেকে তরুণদের উচ্চ বেতন, নাগরিকত্ব ও চাকরির লোভ দেখিয়ে আকৃষ্ট করছে।

বাংলাদেশ থেকেও এমন ঘটনার অভিযোগ উঠেছে—চাকরির আশায় রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন কয়েকজন যুবক, আবার কেউ কেউ এখনো নিখোঁজ। এই প্রেক্ষাপটে নিরবের ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে ভিডিওটির অবস্থান, সময় বা নিরবের দাবির সত্যতা এখনও যাচাই করা যায়নি। কোনো সরকারি সংস্থাও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি, যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিরবের নাম এখন আলোচনার শীর্ষে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03