সর্বশেষ

প্রেমের ফাঁদে ফেলে প্রবাসীর টাকা, গহনা ও জমি আত্মসাতের অভিযোগ

Untitled 1 2510121043City ads Investment (1)

যশোরে এক প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে তার কাছ থেকে প্রায় আট লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে এক নারী ও তার মায়ের নামে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী প্রবাসী মো. সজীব হোসেন (২৪) যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি শহরের শংকরপুর বটতলা মসজিদ রোডের ইসহাক সড়ক এলাকার মামুন হোসেনের ছেলে।

অভিযোগে সজীব হোসেন জানান, ২০১৮ সালে কাজের উদ্দেশ্যে লেবাননে গিয়েছিলেন। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি জান্নাতুল নাহার মুনমুন (২৩) নামে এক নারীর সঙ্গে পরিচয় করেন। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মুনমুনের মা আকলিমা খাতুন (৪৫) সম্পর্ক মেনে নিয়ে দেশে ফেরার পর তাদের বিয়ে দেওয়ার আশ্বাস দেন।

পরবর্তীতে মুনমুন স্বর্ণালংকার তৈরির অজুহাতে সজীবকে তিন লাখ টাকা পাঠাতে বলেন। আরও পরে জমি কেনার প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ টাকা প্রেরণ করার অনুরোধ করেন। কিন্তু সজীব দেশে এসে জানতে পারেন, তার নামে কোনো জমি কেনা হয়নি; বরং মুনমুনের বড় বোনের নামে জমি রেজিস্ট্রি করা হয়েছে। প্রতিবাদ করলে মুনমুন সংসার না করার হুমকি দেন।

স্থানীয়ভাবে সালিশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর গত ৮ অক্টোবর সকালে গহনা ও জমির বিষয়ে কথা বলার সময় মুনমুন তার মায়ের বাড়িতে চলে যান। সজীব অভিযোগ করেছেন, তার প্রবাস জীবনের সঞ্চিত অর্থ মুনমুন ও তার মা আত্মসাৎ করেছেন এবং এখন উল্টো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করার হুমকি দিচ্ছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই চঞ্চল কুমার জানান, অভিযোগটি তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup