সর্বশেষ

ইউরোপ ভ্রমণে নতুন পদ্ধ‌তি‌র আওতায় বাংলাদেশিরাও

To europeCity ads Investment (1)

রোববার (১২ অক্টোবর) থেকে ইউরোপ ভ্রমণে নতুন ‘এন্ট্রি ও এক্সিট সিস্টেম’ (EES) কার্যকর হওয়ায় বাংলাদেশের নাগরিকরাও এ ব্যবস্থার আওতায় আসছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঢাকা অফিস এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

ইইউর নতুন এই প্রক্রিয়ার আওতায় এখন থেকে ভ্রমণকারীদের প্রবেশ ও প্রস্থান সংক্রান্ত তথ্য রেকর্ড রাখা হবে। এতে ভ্রমণ নথি, প্রবেশ ও প্রস্থানের তারিখের পাশাপাশি আঙুলের ছাপ ও মুখের ছবি (বায়োমেট্রিক তথ্য) সংরক্ষণ করা হবে। এ নিয়মটি মূলত শেনজেন অঞ্চলের ২৯টি দেশে স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য হবে।

Bangladeshis also eligible for new travel rules in europe

ইইউর এই নতুন সিস্টেম চালুর ফলে ইউরোপে প্রবেশ ও প্রস্থান পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। এখন থেকে নন-ইইউ নাগরিক এবং ব্রিটিশ পর্যটকদের ইউরোপে প্রবেশের সময় এই ডিজিটাল রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এটি ইইউ অঞ্চলে নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা আরও জোরদার করার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

শেনজেন অঞ্চলের ২৯টি দেশের মধ্যে ইউরোপের প্রায় সব দেশই অন্তর্ভুক্ত থাকবে—তবে আয়ারল্যান্ড ও সাইপ্রাস এতে থাকছে না। এর পাশাপাশি আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইনও নতুন এই ব্যবস্থার অংশ হবে।

ইইউ জানিয়েছে, নতুন ‘এন্ট্রি ও এক্সিট সিস্টেম’ ধীরে ধীরে সব দেশে চালু করা হবে এবং ২০২৬ সালের এপ্রিলের মধ্যেই এটি পুরো ইউরোপজুড়ে কার্যকর হবে। ফলে ইউরোপ ভ্রমণ এখন থেকে আরও ডিজিটাল, সুনির্দিষ্ট ও নিরাপত্তানির্ভর হয়ে উঠবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup