সাশ্রয়ী জীবনযাপন, সমৃদ্ধ সংস্কৃতি এবং ক্যারিয়ার গড়ার সুযোগের কারণে এশিয়ার দেশগুলো প্রবাসীদের মধ্যে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। এ বছরের ইন্টারন্যাশনাল এক্স প্যাট ইনসাইডার সার্ভেতে ১৭২টি দেশের ১০ হাজারের বেশি প্রবাসী অংশগ্রহণ করেছেন। জরিপে দেখা গেছে, আর্থিক স্থিতিশীলতা অর্জন প্রবাসীদের মূল লক্ষ্য। এই দিক থেকে এশিয়ার দেশগুলো তাদের জন্য বিশেষ সুবিধা প্রদান করছে। বিশ্বের শীর্ষ ১০ প্রবাসী গন্তব্যের মধ্যে পাঁচটি এশিয়ায় রয়েছে—থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।

চীনের প্রবাসী অভিজ্ঞতা এ বছর বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছে। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে চীন ষষ্ঠ স্থানে এসেছে। চীনে চাকরির সুযোগ, উচ্চ বেতন, নিরাপদ কর্মপরিবেশ এবং উন্নত জীবনযাত্রা প্রবাসীদের কাছে আকর্ষণীয়। সাংহাই আন্তর্জাতিক সম্প্রদায়, রেস্টুরেন্ট ও সামাজিক কার্যক্রমের জন্য অত্যন্ত জনপ্রিয়, আর শেনজেন শহরকে দেশটির ‘টেক ক্যাপিটাল’ হিসেবে পরিচিত।
আরও


মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০ প্রবাসী গন্তব্যের তালিকায় স্থান করে নিয়েছে। সাশ্রয়ী জীবনযাত্রা, মানসম্মত বাসস্থান এবং ভাষাগত সুবিধা প্রবাসীদের আকর্ষণ করছে। এছাড়া দেশটির বৈচিত্র্যময় সংস্কৃতি, ধর্মচর্চার স্বাধীনতা এবং ব্যক্তিগত ও কর্মজীবনের ভারসাম্য প্রবাসীদের কাছে বড় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে। ডিজিটাল নোমাডদের জন্য সহজ ভিসা, উন্নত ইন্টারনেট ও ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ কর্মসূচি দেশটিকে আরও আকর্ষণীয় করেছে।


ভিয়েতনামও প্রবাসীদের মধ্যে খুবই জনপ্রিয়, পঞ্চম স্থানে অবস্থান করছে। সেখানে জীবনযাত্রার খরচ সাশ্রয়ী এবং প্রবাসীরা স্থানীয় সমাজের সঙ্গে দ্রুত মিশতে পারেন। দা নাং শহরে সমুদ্রের পাশে মাত্র ৩৬০ ডলারে ফ্ল্যাট ভাড়া পাওয়া যায়। খাদ্য ও পরিবহন খরচও তুলনামূলকভাবে কম। তবে সরকারি ও কাগজপত্র সংক্রান্ত কিছু জটিলতা প্রবাসীদের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
মোটমাট, এশিয়ার দেশগুলো সাশ্রয়ী জীবনযাপন, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং কাজের সুযোগের জন্য প্রবাসীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলো প্রবাসীদের জন্য ঝামেলামুক্ত, সাশ্রয়ী এবং সুযোগপূর্ণ জীবনযাপনের পরিবেশ দিচ্ছে।
শীর্ষ ১০ প্রবাসী গন্তব্যের তালিকায় অন্যান্য দেশগুলো হলো—পানামা, কলম্বিয়া, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরাত এবং স্পেন।
সূত্র: বিবিসি
আরও দেখুনঃ











