বাংলাদেশি নাগরিকদের যেকোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ বা উপস্থিত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ হাইকমিশন। এ নিয়ম ভঙ্গ করলে গ্রেপ্তার, জরিমানা বা দেশান্তরের (ডিপোর্টেশন) মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে হাইকমিশন।
মঙ্গলবার (৭ অক্টোবর) প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে জারি করা এক ঘোষণায় মালদ্বীপ হাইকমিশন জানায়, মালদ্বীপে কোনো রাজনৈতিক সমাবেশ, মিছিল বা আন্দোলনে অংশগ্রহণ বা সেখানে উপস্থিত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব কর্মকাণ্ডে যুক্ত হলে স্থানীয় কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারে, যার মধ্যে আটক বা দেশে ফেরত পাঠানোও থাকতে পারে।

আরও
ঘোষণায় আরও বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের উচিত নিজের কর্মক্ষেত্রে মনোযোগী থাকা এবং স্থানীয় আইন-কানুন কঠোরভাবে মেনে চলা। পাশাপাশি যেকোনো রাজনৈতিক বা গণজমায়েতস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
হাইকমিশন জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা এবং আইন মেনে চলা বাংলাদেশ সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিরা হাইকমিশনের জরুরি হটলাইন +960 332-0859 বা একই নম্বরে WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
হাইকমিশন পুনরায় সবাইকে সতর্ক করে জানিয়েছে— “নিজের নিরাপত্তার স্বার্থে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখুন।










