সর্বশেষ

সাত বছর পর ফের ইরাকে বাংলাদেশি কর্মী, প্রথম দলে গেলেন ১৮০ জন

Bangladeshi workers return to iraq after seven years, 180 in first groupProbashir city Popup 19 03

দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর তেলসমৃদ্ধ দেশ ইরাকের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলেছে। বৃহস্পতিবার রাতে প্রথম ধাপে ১৮০ জন কর্মী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন, যেখানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

বেসরকারি রিক্রুটিং এজেন্সি ‘আল রোটান (প্রা.) লিমিটেড’-এর উদ্যোগে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পুনরায় কর্মী প্রেরণ শুরু হলো। বৃহস্পতিবার দুটি ভিন্ন ফ্লাইটে কর্মীরা ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাগদাদের উদ্দেশে রওনা হন।

আল রোটানের ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ সাত বছর পর এই শ্রমবাজার পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এই প্রচেষ্টা বিদেশের শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই উদ্যোগের ফলে ইরাকে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03