সর্বশেষ

এশিয়া ও অস্ট্রেলিয়ায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ ভাড়া

Singapore airlines special fares to asia and australiaProbashir city Popup 19 03

সিঙ্গাপুর এয়ারলাইন্স ঢাকা থেকে দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন গন্তব্যের জন্য বিশেষ ভাড়ার টিকিট ঘোষণা করেছে। তবে এই ছাড় শুধুমাত্র নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট রুটের ফ্লাইটের জন্য প্রযোজ্য হবে। টিকিট কেটে ভ্রমণ করতে হবে ২০২৬ সালের ৩১ জানুয়ারির মধ্যে।

এয়ারলাইন্স জানিয়েছে, ঢাকা থেকে যাত্রীরা সিঙ্গাপুরে ট্রানজিট নিয়ে অল্প খরচে দক্ষিণ এশিয়ার বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করতে পারবেন। উদাহরণস্বরূপ, ফুকেটে রিটার্ন টিকিট পাওয়া যাবে ৪১,৪১৭ টাকায়, কুয়ালালামপুর ৩৮,৭৯১ টাকায়, বালি ৫১,১৭০ টাকায় এবং সিঙ্গাপুর ৪৪,৫৫৩ টাকায়।

অস্ট্রেলিয়ার ভ্রমণেও বিশেষ ছাড় রয়েছে। মেলবোর্নের রিটার্ন টিকিট ১,১৭,৫৭১ টাকায় এবং সিডনির রিটার্ন টিকিট পাওয়া যাবে ১,১৮,৬২৬ টাকায়। যাত্রীদের সুবিধার্থে ২৫ কেজি চেক-ইন ব্যাগেজ এবং ৭ কেজি হ্যান্ড ব্যাগেজ বহন করা যাবে।

টিকিট কাটার শর্তে বলা হয়েছে, সিট থাকলেই এই ছাড় পাওয়া যাবে। তবে একবার টিকিট কেটে ভ্রমণের পরিকল্পনা বাতিল করলে কোনো টাকা ফেরত দেওয়া হবে না। নাম বা যাত্রার তারিখ পরিবর্তনও করা যাবে না। তবে বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে যাত্রা শুরুর ক্ষেত্রে ভিসা বাতিল হলে টিকিটের পুরো মূল্য ফেরত পাওয়া যাবে।

টিকিট ক্রয় করা যাবে বাংলাদেশের যেকোনো ব্যাংকের আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে। এই ছাড়যুক্ত টিকিটে যাত্রীরা সুবিধাজনক ভ্রমণ ও কম খরচে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য ভ্রমণের সুযোগ পাবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03