সর্বশেষ

শাশুড়ি-ননদের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

Mother in law and nuns accused of killing expatriate's wifeCity ads Investment (1)

গাজীপুরের শ্রীপুরে রহস্যজনকভাবে মারা গেছেন ইতি আক্তার (২৪) নামের এক প্রবাসীর স্ত্রী। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবার অভিযোগ করেছে, ইতি আক্তারকে তার শাশুড়ি ও ননদ শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়েছে। তবে শ্বশুরবাড়ির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ইতি নিজেই আত্মহত্যা করেছেন।

ইতি আক্তার কাপাসিয়ার রানীগঞ্জ ইউনিয়নের ঘিঘাট গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। তার স্বামী আকতার হোসেন দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী জীবন কাটাচ্ছেন। নিহতের মা বিলকিস বেগমের অভিযোগ, বিয়ের পর থেকেই ইতি শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার ছিলেন। নির্যাতনের কারণে বহুবার বাবার বাড়িতে ফিরলেও স্বামীর অনুরোধে আবারও শ্বশুরবাড়িতে পাঠানো হতো।

ইতির ভাবি শারমিন আক্তার জানান, ঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় ইতির মরদেহ দেখতে পান তারা। তার গলায় দাগ স্পষ্ট ছিল। তিনি দাবি করেন, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা। তবে অন্যদিকে, ননদ মিনারা খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, ভাবির সঙ্গে কখনো বড় ধরনের বিরোধ হয়নি। ভাই প্রবাসে থাকায় ইতি বাবার বাড়িতেই বেশি সময় কাটাতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি। রহস্যজনক এই মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup