সর্বশেষ

ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

Up member accused of attacking expatriate's houseProbashir city Popup 19 03

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর পরিবারের ওপর হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। আমিশাপাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য নার্গিস আক্তারের বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার বরপাড়া গ্রামের মিঝি বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলনে প্রবাসী পরিবারের সদস্য আব্দুল মালেক জানান, তাদের পরিবারের তিন ছেলে প্রবাসে অবস্থান করছেন। দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্য নার্গিস একাধিক মিথ্যা মামলা দায়ের করেছিলেন, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। এরপর থেকে তিনি আরো বেপরোয়া হয়ে ওঠেন এবং নানা উপায়ে হয়রানি করতে থাকেন।

মালেক অভিযোগ করে বলেন, আগে নার্গিস আওয়ামী লীগের প্রভাব ব্যবহার করে তাদের ক্ষতি করেছেন। পরে বিএনপিতে যোগ দিয়েও একইভাবে হামলা-মামলা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর তাদের বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেন তিনি। এরপর ৩০ সেপ্টেম্বর রাতে নার্গিসের ছেলে হেলাল উদ্দিনের নেতৃত্বে তাদের বসতঘরে হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে নার্গিস আক্তার ও তার ছেলে হেলাল উদ্দিনকে আইনের আওতায় আনার দাবি জানায়। তবে তার মোবাইল ফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সোনাইমুড়ী থানার ওসি মো. মোরশেদ আলম জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03