সর্বশেষ

দেশে ফিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

Expatriate dies in horrific road accident on return homeCity ads Investment (1)

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক কুয়েত প্রবাসী। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বংশীবাড়ি কলেজ রোড এলাকায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন শংকর মালো (৪৫)। তিনি উপজেলার ডুবাইল গ্রামের মনমোহন চন্দ্র মালোর ছেলে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার দিন স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে পূজা দেখতে বের হয়েছিলেন শংকর মালো। পথে অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।

প্রায় নয় দিন আগে পূজার ছুটিতে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন শংকর মালো। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ জানান, শংকর মালো দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানাকে অবহিত করা হয়েছে, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা হঠাৎ এ মৃত্যুকে মেনে নিতে পারছেন না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup