সর্বশেষ

বাসে প্রবাসীকে জুস খাইয়ে লুট, যেভাবে ধরা পড়ল অজ্ঞান পার্টির সদস্য

How an ignorant party member was caught robbing an expatriate by feeding him juice on a busProbashir city Popup 19 03

দুবাইপ্রবাসী এ আর হোসেন ঢাকার উত্তরা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পাশের আসনে বসা যাত্রী আরমান নামের এক ব্যক্তি তাকে জুস পান করিয়ে অচেতন করে মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা থেকে নওগাঁগামী একতা পরিবহনের বাসে এ ঘটনা ঘটে।

এ আর হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রামের বাসিন্দা। তার পাশের আসনে বসেছিলেন নরসিংদীর বাসিন্দা আরমান, যিনি অজ্ঞান পার্টির সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর হোসেন জানান, বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী মোড়ে নামার কথা থাকলেও অচেতন হয়ে বাসের শেষ গন্তব্য নওগাঁ বাসস্ট্যান্ডে পৌঁছে যান। সেখানে বাসকর্মীদের সহায়তায় তার জ্ঞান ফেরে।

চেতনা ফেরার পর হোসেন আরমানকে ধরে ফেলেন। অন্য যাত্রীদের সহযোগিতায় তার কাছ থেকে মানিব্যাগ, মুঠোফোন ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আরমানের মূল লক্ষ্য ছিল বাসের লকারে রাখা তার ব্যাগ, যেখানে আরও মূল্যবান জিনিসপত্র ছিল।

জানা গেছে, এ আর হোসেন সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছেন। গতকাল সকালে ঢাকায় পৌঁছানোর পর তিনি গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে উত্তরা থেকে বাসে ওঠেন। পথে আলাপের একপর্যায়ে আরমান বোতল থেকে তাকে জুস পান করান, এরপরই তিনি অচেতন হয়ে পড়েন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, অজ্ঞান পার্টির সন্দেহভাজন সদস্য আরমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03