সর্বশেষ

সৌদি রিয়েল দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

3 arrested for fraud by showing saudi realCity ads Investment (1)

চট্টগ্রামের পটিয়ায় সৌদি রিয়েলের প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—গোপালগঞ্জ জেলার লিয়াকত আলী খান (৫৫), ফরিদপুর জেলার মো. সোহেল বেগ (৩৩) এবং মো. জাহিদ খান ওরফে শহীদ (৪৫)। তাদের কাছ থেকে ২০টি সৌদি ১০০ রিয়েলের নোট, আটটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, প্রতারকরা ব্যবসায়ী মো. আলকাছ মিয়ার সঙ্গে সখ্যতা গড়ে তুলে সৌদি রিয়েল বিক্রির প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেন। লিয়াকত আলী খানের স্বীকারোক্তির ভিত্তিতে চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে চক্রটি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

পুলিশ এখনও আরও সন্দেহভাজনদের খুঁজছে, যারা এ চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। স্থানীয়রা সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের প্রতারণা এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup