সর্বশেষ

গভীর রাতে স্বামীর সঙ্গে পুকুরে গৃহবধূ, অতঃপর…

Housewife in the pond with her husband late at night, then...City ads Investment (1)

নোয়াখালীর সুবর্ণচরে গভীর রাতে পুকুরে গোসল করতে গিয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের চর নোমান গ্রামে। নিহত গৃহবধূর নাম নাসিমা বেগম (২৮)। তিনি স্থানীয় মাইন উদ্দিনের স্ত্রী।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর নাসিমা বেগম পুকুরে গোসল করতে যান। স্বামী গোসল শেষ করে ঘরে ফিরে ঘুমিয়ে পড়েন। পরে ভোর ৪টার দিকে ঘুম ভাঙলে স্ত্রীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির লোকজনের সহায়তায় পুকুরে ভাসমান অবস্থায় নাসিমার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি শাহীন মিয়া আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ তোলা হয়নি। পুলিশের ধারণা, তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup