সর্বশেষ

প্রবাসীদের ভোটার করতে নেতাকর্মীদের যা বললেন তারেক রহমান

The news of tarique rahmans arriCity ads Investment (1)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য দলের নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি এ নির্দেশ দেন।

তারেক রহমান বলেন, দেশে প্রার্থীরা যেমন ঘরে ঘরে গিয়ে ভোট চাইছে এবং ভোটার তালিকা হালনাগাদ করছে, ঠিক তেমনি প্রবাসীদেরও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতে হবে। তিনি নেতাকর্মীদের বলেন, “ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রবাসীদের কনভিন্স করতে হবে। মনে রাখতে হবে, অন্যরা বসে থাকবে না।”

নেতাকর্মীরা জানান, নির্দেশনা অনুযায়ী কানাডাসহ উত্তর আমেরিকার প্রতিটি ইউনিটকে যুক্ত করে প্রবাসী ভোটার তালিকা তৈরি করার কাজ শুরু করা হবে। জবাবে তারেক রহমান বলেন, শুধু নির্দেশনা দেওয়া যথেষ্ট নয়; কাজের সঠিক হিসাব রাখতে হবে। কে কোন এলাকায় দায়িত্ব নিয়েছে, কতজন ভোটার এনআইডি করিয়েছে এবং কতজনকে তালিকাভুক্ত করেছে—এসবের বিস্তারিত রেকর্ড রাখতে হবে।

তিনি জানান, বর্তমানে প্রবাসে প্রায় ৫০ লাখ বাংলাদেশি ভোটার হওয়ার সুযোগ রয়েছে। দেশে সাড়ে ১২ কোটি ভোটারের সঙ্গে এ সংখ্যা যুক্ত হলে মোট ভোটার দাঁড়াবে প্রায় ১৩ কোটি। তারেক রহমান বলেন, এটি একটি বড় সুযোগ, তাই নির্বাচন কমিশনের নিয়মকানুন বুঝে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।

এ সময় যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো, নিউইয়র্ক স্টেট বিএনপির নেতা রিয়াজ মাহমুদ, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদসহ আরও অনেকে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup