সর্বশেষ

২৭ দিনে প্রবাসীরা পাঠালেন সাড়ে ২৮ হাজার কোটি টাকা

Expatriates sent 28,500 crore taka in 27 daysProbashir city Popup 19 03

প্রবাসীদের পাঠানো বৈদেশিক আয় বা রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহ চলতি সেপ্টেম্বরেও অব্যাহত রয়েছে। মাসের প্রথম ২৭ দিনেই প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার (২৩৪ কোটি ২০ লাখ ডলার)।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ৩৪ কোটি ৬৩ লাখ ডলার, বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি ৪৩ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১৭৩ কোটি ৬১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলো দিয়ে এসেছে প্রায় ৫৩ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, ১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৩৪ কোটি ২০ লাখ ডলার, যা টাকার অঙ্কে (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) প্রায় ২৮ হাজার ৫৭২ কোটি টাকা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২৫ কোটি ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর) প্রবাসীরা পাঠিয়েছেন ৭২৪ কোটি ২০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ২ শতাংশ বেশি। এর আগে জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার এবং আগস্টে আসে ২৪২ কোটি ২০ লাখ ডলার।

গত অর্থবছরের (২০২৪-২৫) মার্চে এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল বছরের রেকর্ড। পুরো অর্থবছরে রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার—আগের বছরের তুলনায় যা প্রায় ২৭ শতাংশ বেশি। বিশেষজ্ঞদের মতে, ধারাবাহিক এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03