সর্বশেষ

সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ

Cid officer asad accused of harassing expatriateProbashir city Popup 19 03

গাজীপুরের কালিয়াকৈরে লন্ডনপ্রবাসী আসাদ চৌধুরীর জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা আসাদ হোসেন হিরুর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রবাসীর খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটও চালানো হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ভুক্তভোগী আসাদ চৌধুরী জানান, তিনি ২০০৬ সালে হিজলহাটি মৌজায় বৈধ দলিলের মাধ্যমে ৮৩ দশমিক ৫ শতাংশ জমি ক্রয় করেন। পরে সেখানে সীমানাপ্রাচীর, বসতঘর, গরুর ফার্ম ও ফলের বাগান নির্মাণ করে লন্ডনে চলে যান। ওই খামারের দায়িত্বে ছিলেন তার সহযোগী মো. আলম। কিন্তু জমির বিক্রেতা লেহাজ উদ্দিন মারা যাওয়ার পর তার ছেলে সিআইডি কর্মকর্তা আসাদ হোসেন হিরু পৈত্রিক সম্পত্তির দাবি তুলে জমি দখলের চেষ্টা শুরু করেন এবং আলমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ৩১ আগস্ট আসাদ হোসেন হিরুর নেতৃত্বে ৩০-৩৫ জন সশস্ত্র ব্যক্তি ওই খামারে হামলা চালায়। তারা আলমকে মারধর করে গুরুতর জখম করে, খামার থেকে ১০টি গরু, টিভি, ফ্রিজসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। স্থানীয়দের উপস্থিতিতে হামলাকারীরা পালিয়ে গেলেও আহত আলমকে হাসপাতালে ভর্তি করতে হয়।

এ প্রসঙ্গে ভুক্তভোগী আসাদ চৌধুরী দাবি করেন, শুধু লুটপাট নয়, হিরু তাকে একাধিকবার হুমকি দিয়েছেন বিদেশ যাত্রা বাধাগ্রস্ত করার জন্য মিথ্যা মামলা দেওয়ার। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

তবে সিআইডি কর্মকর্তা আসাদ হোসেন হিরু অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, জমিটি তার পৈত্রিক সম্পত্তি এবং প্রকৃত মালিকানা প্রতিষ্ঠার জন্য তিনি আদালতে মামলা করেছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম বা লুটপাটের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03