সর্বশেষ

বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

Albania interested in hiring skilled and unskilled workers from bangladeshCity ads Investment (1)

আলবেনিয়া তাদের ক্রমবর্ধমান শ্রমবাজারে চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অর্ধদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বজরাম বেগাজ ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব উঠে আসে।

Albenia

আলবেনিয়ার প্রেসিডেন্ট জানান, তাদের দেশে বর্তমানে বিপুল শ্রমশক্তির প্রয়োজন রয়েছে এবং ইতোমধ্যেই বেশ কিছু আলবেনীয় কোম্পানি বাংলাদেশি কর্মী নিয়োগের আবেদন করেছে। তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশের পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রচারের কথা উল্লেখ করেন।

ড. ইউনূস এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করে বলেন, বাংলাদেশের তরুণ ও কর্মক্ষম শ্রমশক্তি আলবেনিয়াসহ উভয় দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তবে তিনি বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। বর্তমানে ভিসার আবেদন করতে হলে বাংলাদেশিদের নয়াদিল্লি যেতে হয়। এ প্রসঙ্গে আলবেনিয়ার প্রেসিডেন্ট জানান, বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি তাদের সরকার বিবেচনা করছে।

এসময় তিনি আরও বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করতে উচ্চ পর্যায়ের সরকারি সফর এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। বৈঠকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ চিকিৎসক, নার্স থেকে শুরু করে কৃষি ও শিল্পখাতের শ্রমিক পর্যন্ত বৈচিত্র্যময় জনবল সরবরাহে সক্ষম। তিনি নিয়োগ প্রক্রিয়াকে সহজ করতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের গুরুত্ব তুলে ধরেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup