সর্বশেষ

মসজিদের টাকা নিয়ে যুক্তরাজ্যে পালালেন আওয়ামী লীগ নেতা

Awami league leader flees to uk with mosque moneyProbashir city Popup 19 03

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া নতুন জামে মসজিদের তহবিল আত্মসাতের অভিযোগে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানববন্ধন করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মসজিদের প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

বক্তারা জানান, ২০২২ সালে শামসুল ইসলাম রাজা দলীয় প্রভাব খাটিয়ে মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর মসজিদের তহবিলের সাত লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ করেন তিনি। অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি টাকা ফেরত না দিয়ে যুক্তরাজ্যে চলে যান। তহবিল ফেরতের জন্য একাধিকবার অনুরোধ জানানো হলেও নানা অজুহাতে তিনি এড়িয়ে যান।

অভিযোগকারী বক্তারা আরও বলেন, তহবিল আত্মসাতের কারণে বর্তমানে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়মিত বেতন দেওয়া যাচ্ছে না। পাশাপাশি বাউন্ডারি দেওয়াল ধসে পড়লেও সংস্কার করা সম্ভব হয়নি। অর্থের অভাবে মসজিদে প্রবেশের রাস্তা এবং অন্যান্য সংস্কার কাজও বন্ধ হয়ে আছে।

মানববন্ধনে বক্তব্য দেন মসজিদের প্রাক্তন ইমাম মাওলানা জয়নুল ইসলাম, বর্তমান মুতাওয়াল্লি ইজাজুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি তারা মিয়া, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, শামসুল ইসলাম ও মনির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, নুর মিয়া, মোশাহিদ মিয়া, সবদুল মিয়া, মতি মিয়া, হাফিজ উল্লাহ, রইস আলী ও হাবিবুর রহমানসহ স্থানীয়রা।

উল্লেখ্য, শামসুল ইসলাম রাজা ২০২১ সালে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করায় অভিযোগের বিষয়ে তার মন্তব্য জানা যায়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03