সর্বশেষ

প্রেমের বিয়ের দেড় মাস যেতেই মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী

A month and a half after the love marriage, she shaved her head and took a bath with milk, what happenedCity ads Investment (1)

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এক যুবকের ব্যতিক্রমী কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহসান হাবিব নামে ওই যুবক দেড় মাস আগে প্রেম করে পারিবারিক সম্মতিতে বিয়ে করেছিলেন। তবে সংসার ভেঙে যাওয়ার কষ্টে সম্প্রতি তিনি সবার সামনে মাথার সব চুল ফেলে দুধ দিয়ে গোসল করেন।

স্থানীয়রা জানান, প্রথমে দাম্পত্য জীবন ভালোভাবে চললেও কিছুদিন পর শুরু হয় কলহ। একপর্যায়ে বিচ্ছেদ ঘটে। এতে ভেঙে পড়েন হাবিব এবং মানসিক আঘাত সহ্য করতে না পেরে অস্বাভাবিক এই আয়োজন করেন তিনি। ঘটনাটি দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়।

হাবিব অভিযোগ করেন, অসুস্থতার কারণে বিদেশ থেকে ফিরে আসার পর তিনি আর্থিক সংকটে পড়েন। এ অবস্থায় স্ত্রী সংসার করতে রাজি হননি এবং তাকে ছেড়ে চলে যান। তার ভাষায়, “টাকা থাকতেই সে বিয়ে করেছিল, এখন টাকা না থাকায় আমাকে ডিভোর্স দিয়েছে। অর্থের কাছে ভালোবাসা হেরে গেছে।”

বিচ্ছেদের পর বাড়ির সামনে বালতিতে দুধ এনে গোসল করতে দেখা যায় হাবিবকে। ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসীরা দৃশ্য দেখে হতবাক হন।

গোসল শেষে হাবিব জানান, ভালোবাসা ছিল কিন্তু সংসার টেকেনি। তিনি দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করেছেন এবং নতুন করে জীবন শুরু করার সংকল্প ব্যক্ত করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup