সর্বশেষ

‌‘দেশেই ভোট নিয়ে কথা বলতে পারছিলাম না, প্রবাসী ভোট তো দূরের কথা’

Ec pic 20250924164002City ads Investment (1)

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবায়নের সম্ভাবনা এখন বাস্তবে রূপ নিচ্ছে। তিনি জানান, কিছুদিন আগেও দেশে ভোটাধিকার নিয়ে আলোচনার সুযোগ সীমিত ছিল, অথচ এখন প্রবাসীদের ভোটে অংশগ্রহণের বিষয়টি আলোচনায় এসেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে বাংলাদেশ হাইকমিশন লন্ডন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ‘আউট অব কান্ট্রি ভোটিং’ সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন। ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের ন্যায্য দাবি পূরণে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানান, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর থেকেই কমিশন এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সুপারিশ নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি ৪৪টি বিদেশি মিশন থেকেও মতামত সংগ্রহ করা হয়েছে।

ইসি সানাউল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের সঙ্গে একাধিক দফায় মতবিনিময় করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী দুটি পদ্ধতির মধ্যে—আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট এবং অনলাইন ভোটিং—শেষ পর্যন্ত পোস্টাল ভোটিং পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়িত হলে প্রবাসীরা দেশের নির্বাচনী ব্যবস্থায় সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবেন, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup