সর্বশেষ

স্থায়ীভাবে ফিরতে চেয়েছিলেন দেশে, এলেন লাশ হয়ে!

প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধারProbashir city Popup 19 03

দীর্ঘ ২১ বছরের প্রবাস জীবন শেষে স্থায়ীভাবে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার সুজাপুর গ্রামের ইলিয়াস মিয়া (৫৪)। তবে স্বপ্নপূরণের আগে দেশে ফিরলেন তিনি লাশ হয়ে।

ইলিয়াসের ভাগ্নে খান মেজবাহ উদ্দিন জানান, চাচা কুয়েতে টানা দুই দশকেরও বেশি সময় কাটিয়েছেন। দেশে ফেরার দিন গুনছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত প্রিয়জনদের বুকে ফিরলেন মৃত্যুর পর। এ ঘটনায় পরিবার ও গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবারের সদস্যরা জানান, সংসারের অভাব ঘোচাতে ২০০৪ সালে কুয়েতে যান ইলিয়াস মিয়া। মাঝে-মধ্যে দেশে এলেও জীবনের বড় অংশ কাটিয়েছেন প্রবাসেই। সর্বশেষ তিনি জানিয়েছিলেন, চলতি মাসের শেষে স্থায়ীভাবে দেশে ফিরে আর বিদেশে যাবেন না।

গত ১০ সেপ্টেম্বর একটি কাজে বাংলাদেশ দূতাবাসে যান ইলিয়াস। সেখান থেকে ফেরার পথে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর রবিবার সকালে তার মরদেহ দেশে পৌঁছায়।

মরদেহ পৌঁছালে স্বজন ও গ্রামবাসী এক নজর দেখতে ভিড় করেন। বিকেলে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে। এ সময় পুরো এলাকায় নেমে আসে শোকের মাতম।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03