সর্বশেষ

স্বামীকে বেঁধে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

Gang rapes bride after tying up husband, video recordedProbashir city Popup 19 03

জামালপুরের দেওয়ানগঞ্জে স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১৭ জুন রাতে, তবে প্রায় তিন মাস পর ২০ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে বিপ্লব (২৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর ঈদের ছুটি কাটাতে বাবার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন নববধূ। ১৭ জুন রাতে স্বামীর সঙ্গে বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলার সময় একই গ্রামের চার যুবক কাবিননামা দেখতে চান। পরে তারা স্বামীকে পিটিয়ে বেঁধে রেখে নববধূকে জোরপূর্বক ধর্ষণ করে। শুধু তাই নয়, ঘটনাটি মোবাইলে ধারণ করে পরবর্তীতে ভিডিও দেখিয়ে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়।

লোকলজ্জার ভয়ে নবদম্পতি দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও, পুনরায় হুমকি ও কুপ্রস্তাবের পর ভুক্তভোগী তরুণী তার মাকে জানায়। পরে তার মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন— আলিম (২৭), রিপন (২৬), বিপ্লব (২৬) ও খলিল (২৫)।

দেওয়ানগঞ্জ মডেল থানার তদন্ত পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার হওয়া বিপ্লবকে আদালতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। থানার ওসি নাজমুল হাসান বলেন, চারজন আসামির মধ্যে একজন ধরা পড়েছে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী তরুণীর মা অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালী পরিবারের ছেলেরা তার মেয়ের জীবন ধ্বংস করেছে। তিনি ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03