সর্বশেষ

পাসপোর্ট ভেরিফিকেশনের নাম করে তুর্কি নাগরিককে হুমকি, গ্রেপ্তার ১

One arrested for demanding ransom from turkish citizen posing as spyCity ads Investment (1)

তুর্কি নাগরিকের কাছ থেকে ভুয়া গোয়েন্দা পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে রুবেল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে কাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চাঁদা দাবির জন্য ব্যবহৃত মোবাইল ফোন ও পাসপোর্ট সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষের দায়ের করা মামলার ভিত্তিতে এ অভিযান চালানো হয়। রুবেল হোসেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জায়গারচর গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, টার্কিশ এয়ারলাইনসের স্টেশন মাস্টার সেরকান আকভান গত ৩১ আগস্ট সকালে কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সহকারী পরিচালক পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে ফোন করেন। কথোপকথনে ওই ব্যক্তি পাসপোর্ট ভেরিফিকেশনের কথা বলে প্রথমে তথ্য যাচাই নেন।

পরে তিনি জানান, পাসপোর্ট যাচাই শেষে নথি স্পেশাল ব্রাঞ্চে পাঠাতে হলে পাঁচ হাজার টাকা দিতে হবে। টাকা না দিলে ভেরিফিকেশন আটকে দেওয়া হবে এবং পরবর্তীতে এক লাখ টাকা দাবি করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ প্রস্তাবে রাজি না হওয়ায় তুর্কি নাগরিককে নানা ভয়ভীতি প্রদর্শন করা হয়।

ওসি হাফিজুর রহমান জানান, টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষ এ ঘটনায় মামলা করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup