সর্বশেষ

স্ত্রী সন্তানদের সাথে দেখা করতে গিয়ে সৌদি প্রবাসীর মৃত্যু

Saudi expatriate dies while visiting wife and childrenProbashir city Popup 19 03

শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী মিজবাহ মোড়ল নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ২টায় শিবচর উপজেলার সন্নাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি গ্রামে নির্মাণাধীন একটি ব্রীজের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিজবাহ মোড়ল উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকার মৃত আইয়ুব আলী মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন এবং দুর্ঘটনার দিনই দেশে ফিরে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিজবাহ রাতে এক আত্মীয়ের মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন, যেখানে স্ত্রী ও সন্তানদের সাথে দেখা করার কথা ছিল। পথে সন্নাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দিতে পৌঁছালে মোটরসাইকেলটি নির্মাণাধীন ব্রীজের সঙ্গে ধাক্কা খায় এবং নিচে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দুর্ঘটনার সময় মোটরসাইকেলের লাইট জ্বলতে দেখে ৯৯৯-এ ফোন করেন। পুলিশ রাত ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03