সর্বশেষ

মার্কিন হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশি বিমান বিধ্বস্ত!

FlightsCity ads Investment (1)

সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশি বিমান দুর্ঘটনার ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়, চট্টগ্রাম বা কক্সবাজার বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানের কারণে বাংলাদেশি একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

Claim that bangladeshi plane was hit by us helicopter is false factwatch

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি আসলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত অগ্নি নিরাপত্তা মহড়ার ফুটেজ। গত ২৬ ফেব্রুয়ারি সেখানে একটি নকল বিমানে আগুন ধরিয়ে ফায়ার সার্ভিস মহড়া চালায়। ওই ভিডিওই বিভ্রান্তিকর দাবি দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে।

Image 2 12 1024x699

রিভার্স ইমেজ সার্চে পাওয়া যায়, যমুনা টিভির ইউটিউব চ্যানেলও একই দিন ভিডিওটি প্রকাশ করেছিল। এর সঙ্গে বিমান দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই।

আইএসপিআর সূত্রে জানা যায়, চট্টগ্রামে সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ অনুষ্ঠিত হয়। ৭ দিনব্যাপী এই মহড়ায় দুই দেশের বিমান ও শতাধিক সদস্য অংশ নেন। তবে সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ফ্যাক্টওয়াচ জানিয়েছে, মার্কিন হেলিকপ্টারের ধাক্কায় বিমান বিধ্বস্ত হওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান হিসেবে তারা এ ধরনের গুজব প্রতিরোধে কাজ করছে, যাতে জনগণ বিভ্রান্ত না হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup