সর্বশেষ

ভুয়া ভিসায় ইতালি পাঠিয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ১

One arrested for defrauding millions of rupees by sending him to italy on fake visaCity ads Investment (1)

রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতালিতে ভুয়া ভিসা প্রদানের মাধ্যমে কোটি টাকার প্রতারণার অভিযোগে এক সদস্যকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত মিলন মিয়া (৪২) ফরিদপুরের সালতা থানার ইসুবদিয়া গ্রামের মৃত কালাম মাতব্বরের ছেলে। তাকে ১৫ সেপ্টেম্বর রাতে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জসীম উদ্দিন খান জানান, প্রতারক চক্রটি ইতালিতে পাঠানোর নামে প্রায় শতাধিক মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে। প্রকৃত ভিসার বদলে ভুয়া ভিসা দেওয়া হতো এবং ভুক্তভোগীদের পাসপোর্ট আটকে রেখে হয়রানি করা হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন মিয়া স্বীকার করেছেন, ফরিদপুরের একজনকে ভিজিট ভিসার মাধ্যমে ইতালিতে পাঠানোর নামে ২২ লাখ টাকার চুক্তি হয়েছিল, যার মধ্যে ৭ লাখ টাকা অগ্রিম নেওয়া হয়েছিল।

তদন্ত কর্মকর্তা আরও জানান, চক্রের নেটওয়ার্ক সারাদেশে ছড়িয়ে রয়েছে। বিদেশে যাওয়ার স্বপ্ন দেখানো মানুষদেরই তারা লক্ষ্য করত। ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর ও চট্টগ্রামসহ কয়েকটি জেলার নাম উঠে এসেছে। প্রতারণার মূল হোতা হিসেবে জোসনা বেগম ও মাহবুবের নাম চিহ্নিত হয়েছে।

মিলন মিয়া বর্তমানে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার রিমান্ডসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের কর্মকর্তারা অপরাপর অজ্ঞাত সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup