বিদেশ ভ্রমণ বা অবস্থানকালে পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এটি হারালে জটিলতায় পড়তে হয়। তবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে সহজেই সমাধান পাওয়া সম্ভব।
দেশে পাসপোর্ট হারালে
১. জিডি করুন – প্রথমে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি করতে হবে।
২. রিইস্যুর আবেদন – অনলাইনে http://epassport.gov.bd এ গিয়ে Lost/Stolen অপশন সিলেক্ট করে আবেদন করুন।
৩. কাগজপত্র জমা দিন – জিডি কপি, প্রয়োজনীয় নথি ও ফি জমা দিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন সম্পন্ন করুন।
৪. লস্ট সার্কুলার সংগ্রহ করুন – পাসপোর্ট হারানোর পর ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে যে সার্কুলার জারি হয়, সেটি অফিস থেকে সংগ্রহ করুন।
আরও
বিদেশে পাসপোর্ট হারালে
১. পুলিশে রিপোর্ট করুন – দ্রুত নিকটস্থ থানায় গিয়ে অভিযোগ করে জিডি কপি সংগ্রহ করুন।
২. দূতাবাসে যোগাযোগ করুন – বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে বিষয়টি জানান। প্রয়োজনে ট্রাভেল পাস সংগ্রহ করুন বা নতুন পাসপোর্টের জন্য আবেদন করুন।
৩. রিইস্যু আবেদন – সে দেশে ই-পাসপোর্ট চালু থাকলে অনলাইনে আবেদন করুন, না থাকলে এমআরপি ফর্ম পূরণ করে জমা দিন।
৪. লস্ট সার্কুলার নিন – ভবিষ্যৎ ভিসা বা আইনি কাজে এটি জরুরি।
সাধারণ ডায়েরি (জিডি) নমুনা
তারিখ: [দিন/মাস/বছর]
থানা: [থানার নাম]
বিষয়: পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র হারানো সংক্রান্ত জিডি।
মাননীয় অফিসার ইনচার্জ,
আমি [আপনার পূর্ণ নাম], পিতা/স্বামী: [নাম], মাতার নাম: [নাম], স্থায়ী ঠিকানা: [সম্পূর্ণ ঠিকানা], বর্তমান ঠিকানা: [ঠিকানা], জাতীয় পরিচয়পত্র নম্বর: [NID নম্বর]।
আমি জানাচ্ছি যে, আমার [পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র] (নম্বর: [যদি জানা থাকে]) [তারিখ] তারিখে [কোথায় হারিয়েছে—যেমন বাসা থেকে অফিসে যাওয়ার পথে, বাসে, বাজারে ইত্যাদি] হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি।
ভবিষ্যতে কোনো অপব্যবহার রোধের জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলাম।
তাই মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, বিষয়টি নথিভুক্ত করার জন্য অনুরোধ করছি।
বিনীত,
[আপনার পূর্ণ নাম]
[মোবাইল নম্বর]
[স্বাক্ষর]









