সর্বশেষ

দাওয়াত না পেয়ে মাদরাসার অনুষ্ঠানের খাবার খেয়ে নষ্ট করল বিএনপির নেতা

58744 1757947925City ads Investment (1)

বরগুনার আমতলীতে একটি মাদরাসার অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় খাবার খেয়ে ও নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। ঘটনার মূলহোতা হিসেবে চিহ্নিত হয়েছেন গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব কাজী এবং সাধারণ সম্পাদক রিপন কাজী। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

Barguna 20250915215955

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কালিবাড়ী ন.ম.ম আমজাদিয়া আলিম মাদরাসার ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫০ জন অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। তবে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের দাওয়াত দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে মাহবুব ও রিপনের নেতৃত্বে ৩০-৩৫ জন কর্মী মাদরাসায় প্রবেশ করে শিক্ষক-কর্মচারীদের গালাগাল করে এবং রান্না করা খাবার খেয়ে ফেলে। শুধু তাই নয়, অবশিষ্ট খাবারও উচ্ছিষ্ট ফেলে নষ্ট করে দেওয়া হয়।

ঘটনার পর রিপন কাজী তার ফেসবুকে দলের নেতাকর্মীদের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন—‘ন.ম.ম আমজাদিয়া আলিম মাদরাসায় পিকনিকের কিছু স্মৃতি’। বিষয়টি ছড়িয়ে পড়তেই স্থানীয়রা তীব্র প্রতিক্রিয়া জানান এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেন অভিযোগ করে বলেন, বিএনপি নেতাকর্মীরা সভাকক্ষে প্রবেশ করে শিক্ষক, কর্মচারী ও অতিথিদের হুমকি দিয়েছেন। অন্যদিকে মাহবুব কাজী স্বীকার করেন যে তারা খাবার খেয়েছেন, তবে খাবার নষ্ট করার অভিযোগ অস্বীকার করেন।

আমতলী উপজেলা বিএনপির নেতারা বিষয়টি নিন্দা জানিয়ে বলেন, যারা এমন কাজ করেছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় থানার ওসি জানান, এখনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ এলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup