সর্বশেষ

১৩ দিনে প্রায় ১৬ হাজার কোটি টাকা পাঠালেন প্রবাসীরা

Remitance 05.11.2024Probashir city Popup 19 03

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৩০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৬ হাজার কোটি টাকা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৪ সালের সেপ্টেম্বরে এ সময়ে রেমিট্যান্স এসেছিল ১১৫ কোটি ডলার, অর্থাৎ এ বছর প্রবাহ বেড়েছে প্রায় ১৫ কোটি ৬০ লাখ ডলার।

এর আগে চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার, যা টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি।

অন্যদিকে সদ্য বিদায়ী আগস্টে প্রবাসী আয় দাঁড়ায় ২৪২ কোটি ২০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে এবং এ ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতিতে স্বস্তি ফিরবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03