সর্বশেষ

নিখোঁজের একদিন পর প্রবাসীর মরদেহ উদ্ধার

Body of expatriate recovered a day after going missingCity ads Investment (1)

কুমিল্লায় নিখোঁজের একদিন পর জামশেদ ভূঁইয়া নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরীর কালিয়াজুরী এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়। নিহত জামশেদ ভূঁইয়া মৃত আব্দুল কুদ্দুছ ভূঁইয়ার ছেলে এবং ব্যবসায়ী হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় জামশেদ বাসা থেকে বের হন এবং রাত পর্যন্ত বাড়ি ফিরেননি। স্বজনরা রাতভর তাকে খুঁজে বের করার চেষ্টা করলেও কোনো সন্ধান পাননি। পরে পরিবারের পক্ষ থেকে রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়রি করা হয়।

রোববার সন্ধ্যায় স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম রেলপথ সংলগ্ন কালিয়াজুরী এলাকার একটি ঝোপে জামশেদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও বলেন, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup