সর্বশেষ

মসজিদে নামাজরত অবস্থায় প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু

Expatriate businessman dies while praying at mosqueProbashir city Popup 19 03

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদে এশার নামাজ আদায়কালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আতিকুর রহমান ওরফে ফারুক (৫৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পরদিন সোমবার সকাল ১০টায় জানাজা শেষে ফারুককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত ফারুক ওই ইউনিয়নের ফাজিল ব্যাপারী বাড়ির বাসিন্দা এবং চার সন্তানের জনক। তিনি দীর্ঘদিন লন্ডনে প্রবাস জীবন শেষে দেশে ফিরে স্থানীয় চাপরাশিরহাট বাজারে ফলের ব্যবসা শুরু করেছিলেন।

ফারুকের ভাতিজা আমজাদ হোসেন জানান, নামাজের সময় দ্বিতীয় রাকাত শেষ করে তৃতীয় রাকাতে দাঁড়ানোর মুহূর্তে তিনি হঠাৎ মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনাটি পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03