সর্বশেষ

আওয়ামী লীগ নেতার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলা

Mujibnagar police stationProbashir city Popup 19 03

মেহেরপুরের মুজিবনগরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কবিতা খাতুন নামে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলামের বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার বিদ্যাধরপুর গ্রামের কুঠিপাড়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কবিতা খাতুন মালয়েশিয়া প্রবাসী আহসান হাবীবের স্ত্রী। অভিযুক্ত মফিজুল ইসলাম ওই এলাকার গাফুর আলীর ছেলে এবং দারিয়াপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অভিযোগে জানা যায়, স্বামী বিদেশে থাকার সুযোগে তিনি দীর্ঘদিন ধরে কবিতা খাতুনকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন এবং চাঁদা দাবি করছিলেন।

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় শনিবার সকালে মফিজুল তার স্ত্রী ডলি আক্তার, ছেলে মমিন ও সহযোগী মোছা. সাবুকে নিয়ে কবিতা খাতুনের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা গালিগালাজসহ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ঘটনার সময় কবিতা খাতুনের ছোট শশুর বাদশা ও ননদের ছেলে আসিফ বাধা দিতে এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। বাঁশের লাঠি ও ইটের আঘাতে বাদশা গুরুতর আহত হয়ে বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কবিতা খাতুন লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03