সর্বশেষ

চিকিৎসার জন্য দেশে আসা প্রবাসীর প্রাণ গেল ট্রাকচাপায়

Expatriate who came to the country for medical treatment dies after being hit by truckCity ads Investment (1)

কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে অজ্ঞাত ট্রাকচাপায় শাহজালাল (২৫) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজালাল উপজেলার চান্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে। দীর্ঘদিন প্রবাসে ছিলেন তিনি। অসুস্থ হয়ে চিকিৎসার জন্য কিছুদিন আগে দেশে ফেরেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোরে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদের পথে যাচ্ছিলেন শাহজালাল। এসময় পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আহমেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বড় ভাই শাহাদাত অভিযোগ করে বলেন, ট্রাকটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এদিকে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup