সর্বশেষ

ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব আয় করলো চট্টগ্রাম বিমানবন্দর

Chittagong airportCity ads Investment (1)

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবার ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয় এবং যাত্রী পরিবহনে রেকর্ড গড়েছে। চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে বিমানবন্দর রাজস্ব আয় করেছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ৩৩ কোটি টাকা বেশি। ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা।

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রী সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বকেয়া রাজস্ব আদায় ও সুষ্ঠু ব্যবস্থাপনা এই প্রবৃদ্ধির মূল কারণ। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় রুটে যাত্রী যাতায়াত বেড়েছে। চলতি বছরের জুন পর্যন্ত আন্তর্জাতিক রুটে ৩ লাখ ৯২ হাজার ৪৫৬ জন যাত্রী পরিবহিত হয়েছেন। অভ্যন্তরীণ রুটে ৬ হাজার ৬৯০ জন যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছেছেন।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, “প্রতিষ্ঠার পর থেকে এটাই সর্বোচ্চ রাজস্ব আয়। মূলত যাত্রী সংখ্যা বৃদ্ধি, বকেয়া আদায় এবং নানা খাত থেকে আয় বৃদ্ধির কারণে এ রেকর্ড গড়া সম্ভব হয়েছে।”

২০০০ সালে জাপানি দাতা সংস্থা জাইকার সহযোগিতায় আন্তর্জাতিক রূপ নেয়ার পর বিমানবন্দরে নতুন অ্যাপ্রোন এরিয়া তৈরি হয়েছে, যা বিমান ধারণক্ষমতা বাড়িয়েছে ২০টিরও বেশি। ফলে যাত্রী সেবার মানও বেড়েছে।
শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে, এই ধারা অব্যাহত থাকলে আগামী অর্থবছরে আরও বেশি রাজস্ব ও যাত্রী পরিবহন রেকর্ড করা সম্ভব হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup