সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনে নতুন নির্দেশনা জারি

Cina visaProbashir city Popup 19 03

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করেছে ঢাকার চীন দূতাবাস। সম্প্রতি পাঠানো এক নোটিশে দূতাবাস জানায়, আবেদন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে এ পরিবর্তন আনা হয়েছে। এতে অনলাইনে আবেদন থেকে শুরু করে সাক্ষাৎকার ও পাসপোর্ট জমাদান পর্যন্ত প্রতিটি ধাপ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

নতুন প্রক্রিয়া অনুযায়ী, আবেদনকারীদের চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। অনলাইন আবেদন জমা দেওয়ার পর প্রাথমিক পর্যালোচনার ফলাফল জানানো হবে। প্রয়োজনে সংশোধন বা অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হবে। যদি সাক্ষাৎকারের প্রয়োজন হয়, তবে আবেদনকারীদের নির্ধারিত সময়ে দূতাবাসে উপস্থিত থাকতে হবে।

প্রাথমিক অনুমোদন পেলে আবেদনকারী বা তাদের প্রতিনিধি পাসপোর্ট জমা দিতে পারবেন। এ সময় বায়োমেট্রিক তথ্য (যেমন আঙুলের ছাপ) ও ভিসা ফি জমা দিতে হবে। তবে ১৪ বছরের কম বয়সী ও ৭০ বছরের বেশি বয়সী আবেদনকারী, পূর্বে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ব্যক্তিরা এবং স্বল্পমেয়াদি ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। তাদের হয়ে অন্য কেউ কাগজপত্র জমা দিতে পারবেন।

ভিসা সংগ্রহের ক্ষেত্রে আবেদনকারীদের নির্ধারিত তারিখে ভিসা গ্রহণ করতে হবে। দূতাবাস জানিয়েছে, সাধারণ প্রক্রিয়ায় ভিসা হাতে পেতে প্রায় চার কর্মদিবস সময় লাগে, আর জরুরি প্রক্রিয়ায় লাগে তিন দিন। অনলাইনে প্রাথমিক পর্যালোচনার ফলাফল সাধারণত এক কার্যদিবসের মধ্যেই সরবরাহ করা হবে।

এ ছাড়া নোটিশে বলা হয়, ভিসা প্রাপ্তিতে এজেন্সিগুলোকেও নির্ধারিত সময়সীমা মেনে চলতে হবে। আবেদন সংশোধন, সহায়ক নথি জমা কিংবা পাসপোর্ট জমা—সবই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। অন্যথায় আবেদন প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে বলে দূতাবাস সতর্ক করেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03