সর্বশেষ

ডাব পাড়াকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রী’র উপর হামলা

Attack on expatriate's wife centered around dubparaProbashir city Popup 19 03

চাঁদপুরের হাজীগঞ্জে ডাব পাড়াকে কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের মহাব্বতপুর গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী মো. সামাদ গাজীর বাড়ির সামনে থাকা একটি নারকেল গাছ থেকে জোরপূর্বক ডাব পাড়ছিলেন তার ভাসুর মানিক মিয়া (৪৮)। এ সময় সামাদের স্ত্রী তানিয়া আক্তার (২৬) প্রতিবাদ করলে মানিক মিয়া ও তার স্ত্রী আকলিমা বেগম ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে কাঠ ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে তানিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তার মাথায় ছয়টি সেলাই দেন। একই সঙ্গে তার গলার স্বর্ণের হার ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

তানিয়া আক্তারের অভিযোগ, স্বামী বিদেশে থাকার সুযোগে ভাসুর মানিক মিয়া দীর্ঘদিন ধরে বাড়ির সম্পত্তি ও ফলের গাছ দখল করে ভোগ করছেন। প্রতিবারই ভয়ভীতি দেখানোয় তিনি চুপ করে থাকলেও এবার সরাসরি হামলার শিকার হয়েছেন। ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে স্থানীয়দের বক্তব্যে ঘটনার ভিন্নতা শোনা গেছে। বাড়ির আরেক ভাইয়ের স্ত্রী শেফালী বেগম বলেন, নারকেল গাছটি যৌথ মালিকানাধীন হলেও এভাবে আক্রমণ করা ঠিক হয়নি। অন্যদিকে মানিক মিয়ার মেয়ে দাবি করেছেন, তার বাবার হাতে নয়, মায়ের লাঠির আঘাতেই তানিয়া আহত হয়েছেন। বর্তমানে মামলা হওয়ায় তার বাবা-মা বাড়ি ছেড়ে গেছেন।

স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, উভয় পক্ষ বিষয়টি তাকে জানিয়েছে। তবে যেহেতু এ ঘটনায় মামলা হয়েছে, এখন এটি আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03