সর্বশেষ

যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ

Youth party leader accused of harassing expatriate familyProbashir city Popup 19 03

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে যুবদল নেতা শাহাদাত হোসেনের বিরুদ্ধে অব্যাহত হয়রানি, চাঁদাবাজি ও হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সৌদি প্রবাসী আলমগীরের পরিবার। বুধবার সকালে দাঁতমারা ইউনিয়নের বালুটিলায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী আলমগীরের ভাইয়ের স্ত্রী লাকি আক্তার। এ সময় পরিবারের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে লাকি আক্তার অভিযোগ করেন, শাহাদাত হোসেন প্রথমে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ৫০ হাজার টাকা পরিশোধের পরও তাদের হয়রানি থামেনি। গত বছরের ১৪ ডিসেম্বর প্রবাসী আলমগীরের ভাই জাহাঙ্গীরকে ডেকে নিয়ে গিয়ে গাঁজা ব্যবসায়ী সাজানো হয় এবং ইয়াবা ও ছুরি বসানোর নাটক তৈরি করে ফাঁসানোর চেষ্টা করা হয়।

তিনি আরও দাবি করেন, সেদিন আটক হওয়া গাঁজা বোঝাই সিএনজিটি আসলে শাহাদাত হোসেনের ছিল। নিজের সম্পৃক্ততা ঢাকতেই জাহাঙ্গীরকে ফাঁসানোর চেষ্টা করা হয়। পরবর্তীতে তাকে ছাড়িয়ে দিতে পুলিশের কাছে ঘুষ বাবদ ৫০ হাজার টাকা দাবি করা হয়, যা চিকিৎসার জন্য সঞ্চিত অর্থ থেকে দিতে বাধ্য হন। অর্থ সংকটের কারণে চিকিৎসা না পেয়ে ক্যান্সারে আক্রান্ত বোন মারা যান।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এসব ঘটনার সত্য প্রকাশ্যে আসায় শাহাদাত ক্ষিপ্ত হয়ে পাল্টা সংবাদ সম্মেলন ও জিডি করেন এবং পুলিশ ও দলীয় লোকজন নিয়ে বাড়িতে গিয়ে নারী সদস্যদের হয়রানি করেন। বর্তমানে বাড়িতে কোনো পুরুষ না থাকায় পরিবারটি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ সময় প্রশাসনের কাছে শাহাদাতের হুমকি ও হয়রানি থেকে সুরক্ষা, জাহাঙ্গীরকে ছাড়িয়ে নিতে হাতিয়ে নেওয়া অর্থ ফেরত এবং যুবদল নেতা শাহাদাতকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। তবে অভিযোগের বিষয়ে যুবদল নেতা শাহাদাত হোসেন বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03