সর্বশেষ

বিমানবন্দরে সরকারি কর্মকর্তাদের জন্য বিশেষ ভিআইপি সেবা চালু

Dhaka bimanCity ads Investment (1)

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিনামূল্যে ‘ভিআইপি লাউঞ্জ’ ব্যবহারের সুবিধা চালু করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই উদ্যোগটি বাংলাদেশ কল্যাণ বোর্ড (বিকেকেবি) বাস্তবায়ন করছে, যার ফলে এখন থেকে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টাই এই বিশেষ সেবা পাওয়া যাবে।

গত রোববার (৭ সেপ্টেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিকেকেবির মহাপরিচালক (সচিব) তসলিমা কানিজ নাহিদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরের টার্মিনাল-১ এর অভ্যন্তরে ১ নম্বর গেটের দ্বিতীয় তলায় এই কল্যাণ ডেস্ক স্থাপন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো— সরকারি কর্মকর্তাদের বিদেশ গমন ও আগমন নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় এবং সহজতর করা।

এই সেবা পেতে আগ্রহীদের বিকেকেবির ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে পাসপোর্ট, টিকিট, ভিসার ফটোকপি এবং প্রাতিষ্ঠানিক অনুমতি বা অবসরের আদেশের কপিসহ ওয়েবসাইটে দেয়া নির্ধারিত ঠিকানায় ইমেইল করতে হবে। এই সুবিধাটি সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup