সর্বশেষ

প্রেমের টানে রাজবাড়ীতে চীনা যুবক, নবদম্পতিকে দেখতে ভিড়

Chinese youth in love at rajbari, crowd gathers to see newlywedsProbashir city Popup 19 03

প্রেমের টানে সুদূর চীন থেকে রাজবাড়ীতে এসে এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক ঝং কেজুন (৪৬)। এ খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করছেন রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘লিটল রেড বুক’-এ পরিচয় হয় রাজবাড়ীর মোছা. রুমা খাতুনের (২১) সঙ্গে ঝং কেজুনের। অনলাইনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে সম্প্রতি বাংলাদেশে আসেন ঝং কেজুন। গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে স্থানীয় এক মসজিদের ইমাম ইসলামী শরিয়ত অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বর্তমানে নবদম্পতি রুমার বাড়িতেই অবস্থান করছেন। পরিবার ও স্বজনরা জানায়, এ ঘটনায় তারা খুশি হলেও এলাকায় কৌতূহলী মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03