সর্বশেষ

রাতে প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, সকালে যে কাণ্ড করল স্ত্রী

Quarrel with expatriate husband at night, what wife did in the morningProbashir city Popup 19 03

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামে আফসানা ইসরাত বীথি (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্র জানায়, শনিবার রাতে সৌদি প্রবাসী স্বামী সৈয়দ নাহিদ ইসলামের (২৮) সঙ্গে মোবাইল ফোনে ঝগড়ার পর ভোরে বীথিকে সিলিং ফ্যানে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। প্রথমে তার ছোট ভাই ঘটনাটি দেখতে পান এবং পরিবারের সহায়তায় লাশ নামানো হয়।

নিহত বীথির সঙ্গে নাহিদের প্রায় সাড়ে তিন বছর আগে বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি সন্তান রয়েছে। পরিবারের দাবি, স্বামীর সঙ্গে কলহের জের ধরেই তিনি আত্মহত্যা করেছেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03