সর্বশেষ

স্ত্রীর পরকীয়ার সন্দেহে কথা কাটাকাটি, প্রবাসী স্বামীকে খুন

Expatriate husband murdered over suspicion of wife's extramarital affairProbashir city Popup 19 03

চট্টগ্রামে স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে সন্দেহের জেরে ছুরিকাঘাতে এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আকিব হোসেন (৩২)। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরের পূর্ব চান্দগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী পুষ্প আকতারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক করা হয়েছে প্রতিবেশী যুবক সাইফুল ইসলামকেও।

Rhshwswhy

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আকিব হোসেন দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী ছিলেন এবং এক মাস আগে দেশে ফেরেন। প্রতিবেশী সাইফুলের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক নিয়ে পরিবারে নানা জল্পনা চলছিল। এ বিষয়ে সমাধান খুঁজতে শনিবার রাতে সাইফুল আকিবের বাসায় আসেন। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয় এবং আকিবকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আজ রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহত আকিবের ঘরে রয়েছে ছয় বছর ও তিন মাস বয়সী দুই সন্তান।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, প্রবাসী আকিব হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রতিবেশী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। একইসঙ্গে নিহতের স্ত্রী পুষ্প আকতারকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03