সর্বশেষ

কানাডায় প্রবাসীদের স্মার্ট এনআইডি বিতরণ শুরু

Distribution of smart nids to expatriates in canada beginsProbashir city Popup 19 03

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বর্তমানে কানাডায় ১৪ দিনের সফরে আছেন। সফরের মূল উদ্দেশ্য প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম ও এনআইডি কার্ড বিতরণ উদ্বোধন করা। তবে সমালোচনা উঠেছে—কারণ চলতি বছরের মে মাসেই টরন্টো ও অটোয়ায় আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হয়েছিল।

সূত্র জানায়, প্রায় চার মাসে মাত্র শতাধিক স্মার্টকার্ড প্রস্তুত হয়েছে, যা সিইসি সঙ্গে করে এনেছেন। তিনি টরন্টো ও অটোয়ায় সীমিত পরিসরে বাছাইকৃত ব্যক্তিদের হাতে এসব কার্ড বিতরণ করবেন। এ কারণে প্রবাসী মহলে প্রশ্ন উঠেছে, এত ব্যয়বহুল সফরের যৌক্তিকতা কতটুকু।

সফরসূচি অনুযায়ী, সিইসি টরন্টোতে ৮ সেপ্টেম্বর এবং অটোয়ায় ১১ সেপ্টেম্বর এনআইডি কার্যক্রম উদ্বোধন করবেন। তবে এই সময়ের মধ্যে তিনি নায়াগ্রা ফলসসহ কয়েকটি দর্শনীয় স্থানও ঘুরে দেখবেন।

বর্তমানে ১০টি দেশের ১৭টি দূতাবাসে প্রবাসীদের জন্য এনআইডি সেবা চালু রয়েছে। কিন্তু কানাডায় সার্ভার সমস্যাসহ কারিগরি ত্রুটির কারণে সেবাটি শুরু থেকেই মন্থর গতিতে চলছে।
বিশেষজ্ঞদের মতে, লাখো প্রবাসী এনআইডি সেবার অপেক্ষায় থাকলেও মাত্র শতাধিক কার্ড বিতরণের নামে দীর্ঘ সফর জনমনে প্রশ্ন তৈরি করেছে। প্রবাসীরা এখন দেখতে চান—সফরের পর সেবার গতি কতটা বাড়ে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03