সর্বশেষ

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা চালু

Free wifi telephone service launched at the airportCity ads Investment (1)

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিটিসিএলের ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা চালু করা হয়েছে। বর্তমানে এই সেবা শুধুমাত্র বিদেশগামী যাত্রীদের জন্য প্রযোজ্য। তবে আগামী কয়েক দিনের মধ্যে পুরো বিমানবন্দর জুড়ে সকল যাত্রীর জন্য ফ্রি ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ করা হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, বিদেশ থেকে আসা ও বিদেশগামী যাত্রীদের জন্য যোগাযোগের সুবিধা নিশ্চিত করতে বিমানবন্দরে এই সেবা চালু করা হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, “শুরুতে বিদেশগামী যাত্রীদের জন্য সেবা চালু হলেও খুব শিগগিরই পুরো বিমানবন্দরকে ফ্রি ওয়াইফাইয়ের আওতায় আনা হবে, যাতে যাত্রীরা যেকোনো জায়গা থেকে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে, এই ফ্রি ওয়াইফাই সুবিধার মাধ্যমে যাত্রীদের যাত্রা আরও সুবিধাজনক এবং স্মার্ট হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup