সর্বশেষ

নিখোঁজের ৬ দিন পর বিলে মিলল সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ

Body of saudi expatriate's wife found in beal 6 days after disappearanceCity ads Investment (1)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের ছয় দিন পর এক সৌদি প্রবাসীর স্ত্রী কেয়া (২২)-এর অর্ধগলিত মরদেহ একটি বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটে বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের একটি বিল থেকে।

নিহত কেয়া ওই এলাকার মির্জা শাহরিয়ারের মেয়ে এবং সৌদি প্রবাসী সুমনের স্ত্রী। পুলিশ জানিয়েছে, কেয়া ২৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয়রা বুধবার তার বাড়ির পাশে বিল থেকে মরদেহ ভাসতে দেখেন এবং বিষয়টি পুলিশকে জানান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এসএম সাকিল আহমেদ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup